আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

কানাডায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ বাংলাদেশি নিহত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৩ ১২:২৮:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৩ ১২:২৮:০৮ পূর্বাহ্ন
কানাডায় সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ বাংলাদেশি নিহত
কানাডা, ২৮ জুন (ঢাকা পোস্ট) : কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামী বংশোদ্ভূত কানাডীয় স্ত্রী ভিভিয়ান নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) ভ্যাংকুভারে এ দুর্ঘটনা ঘটে।  
অন্তু ও তার নববিবাহিত স্ত্রী ভিভিয়ান এক বন্ধু মারিজসহ টরন্টো থেকে ভ্যাংকুভারে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। তারা বিয়ের অনুষ্ঠান থেকে একটি উবারে হোটেলে ফিরছিল। ফেরার পথে পেছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় উবার-কারটি পানিতে পড়ে যায়। পানিতে ডুবে স্পটেই অন্তু ও উবার ড্রাইভার মারা যায়। ভিভিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় অন্তুর বন্ধু মারিজ। 
নিহত অন্তুর পরিবার জানায়, নিহতরা সবাই টরন্টোর পার্শ্ববর্তী শহর ব্রামটনে বসবাস করতেন। তাদের মরদেহ টরন্টোতেই দাফন করা হবে। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার আগে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়লে গভীর শোকের ছায়া নেমে আসে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ