আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

  • আপলোড সময় : ০১-০৭-২০২৩ ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৩ ০১:৫৬:৪৬ পূর্বাহ্ন
ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
ঢাকা, ০১ জুলাই (ঢাকা পোস্ট) : রাজধানীর ফার্মগেট এলাকায় ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। নিহত পুলিশ সদস্যের নাম মো. মনিরুজ্জামান। তিনি তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। শনিবার (১ জুলাই) সকালের ফার্মগেট সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ সদস্য নিহতের ঘটনা শুনেছি। তাকে তারা কি কারণে হত্যা করেছে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নয়। তবে আমরা আশঙ্কা করছি সে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন।
জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে পায়ে হেটে কর্মস্থলে ফিরছিলেন। পথে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ