আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

কাল হ্যামট্রাম্যাকের পথে নামবে রথ  

  • আপলোড সময় : ০১-০৭-২০২৩ ০৭:২২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৩ ০৭:২৫:০৮ অপরাহ্ন
কাল হ্যামট্রাম্যাকের পথে নামবে রথ  
হ্যামট্রাম্যাক, ০১ জুলাই : বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে কাল রোববার বেলমন্ট সনাতন সংঘের আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথের আমেজে মেতেছে এখানকার  সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন সংঘের এই রথযাত্রা এখন হ্যামট্রাম্যাক শহরের অন্যতম আকর্ষণ।  রথযাত্রাটি এবার ২ বছরে পড়ল। বিকাল ৫টার  দিকে রথযাত্রা শুরু হবে। রথে আসীন হবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। রথের দড়িতে টান দেবেন কয়েকশ মানুষ। শহরের  বিভিন্ন সড়ক ঘুরবে এই রথ। 

সনাতন সংঘের রথকে ঘিরে গত এক মাস ধরে হ্যামট্রাম্যাকের শহরের বাসভবনের গ্যারেজে রথ নির্মাণে ব্যস্ত সময় পার করেছেন পরেশ নাথ। গতকাল পরেশ নাথ জানান, ইতিমধ্যে  রঙের কাজ শেষ হয়েছে। এখন সাজসজ্জা ও পরিচর্যার কাজ শেষ চলছে। অর্থাৎ শেষ পর্যায়ের প্রস্তুতি। রথে শোভা পাবে আকর্ষনীয় প্ল্যাকার্ড।তিনি বলেন, নব নির্মিত এই রথে রশিতে কাল টান দেবেন ভক্তরা।

রথযাত্রা উপলক্ষে হ্যামট্রাম্যাক সিটি পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সাথে রথের জন্য শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রন করা হতে পারে। রথযাত্রাটি হ্যামট্রাম্যাক সিটির বেলমন্ট ও গ্যালাগার স্ট্রিটের পয়েন্ট থেকে শুরু হয়ে গ্যালাগার স্ট্রিট তারপর ক্যানিফ এভিনিউ, কনান্ট এভিনিউ, ইয়েমেন এভিনিউ হয়ে হ্যামট্রাম্যাক সিটি হলে কিছু সময়ের জন্য থামবে। সিটি হলে অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। সেই সাথে কীর্তন হবে। পরে রথযাত্রাটি ইয়েমেন এভিনিউ এবং জোসেফ কম্পাউ হয়ে বেলমন্ট ফিরে আসবে।
রথযাত্রা শেষে বেলমন্ট স্ট্রিটে আয়োজকদের পক্ষ থেকে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। আয়োজকরা জানান, এবারের রথযাত্রাটি অনেক বর্ণিল হবে, পথে পথে থাকবে ধর্মীয় নৃত্য ও কীর্তন।  আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্ত মহিলাদের শাড়ী (সম্ভব হলে লাল) ও পুরুষদের ধুতি পান্জাবী পরার জন্য অনুরোধ করা হয়েছে। তবে যেকোন পোষাকই গ্রহণযোগ্য হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল