আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

বৃষ্টি-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে পানি, বন্যার আশঙ্কা 

  • আপলোড সময় : ০২-০৭-২০২৩ ০১:২৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৩ ০১:২৭:৪৮ পূর্বাহ্ন
বৃষ্টি-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে পানি, বন্যার আশঙ্কা 
সুনামগঞ্জ, ০২ জুলাই (ঢাকা পোস্ট) : ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে নদ-নদীর পানি। নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঢলের পানি নদী উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। নদী ও হাওর পানিতে পরিপূর্ণ থাকায় বৃষ্টির পানি বের হতে না পেরে পৌর শহরের আরপিননগর, কাজীর পয়েন্ট, বড়পাড়া, পশ্চিম হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জবাসী। আগামী ৪৮ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের আজকের সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিনে সুনামগঞ্জে প্রায় ৬শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। হাওর ও নদীতে পানি ধারণ ক্ষমতা কম থাকায় আগামী ৪৮ ঘণ্টার ভেতরে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। বৃষ্টি কমলে আবার খুব দ্রুত এই পানি নেমেও যাবে।  
বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সুনামগঞ্জের জেলা ও উপজেলা প্রশাসন। বাসা বাড়িতে পানি ঢুকলে কাছাকাছি স্কুলে আশ্রয় নেওয়ার  নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের