আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

মাধবপুরে ম্যাক্সি থেকে ছিটকে পড়ে ব‍্যবসায়ী নিহত

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৩ ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৩ ১১:৩৪:৫৯ পূর্বাহ্ন
মাধবপুরে ম্যাক্সি থেকে ছিটকে পড়ে ব‍্যবসায়ী নিহত
মাধবপুর, (হবিগঞ্জ) ০৪ জুলাই : মাধবপুর ম্যাক্সিগাড়ি থেকে ছিটকে পড়ে বিল্লাল মিয়া (৩২) নামে এক ব‍্যাগ ব‍্যবসায়ী নিহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় সোমবার সকাল ১১টার দিকে এঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া উপজেলার সম্পদপুর গ্রামের লাল খা  মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি  অটোরিকশা রাস্তার বাম পাশে দাঁড়ানো ছিল। এ সময় হবিগঞ্জগামী একটি ম্যাক্সি (রেজিস্ট্রেশন নাম্বার চট্ট মেট্রো চ-১১-০৫১৮) দাঁড়ানো সিএনজিতে ধাক্কা মারে। এতে ম্যাক্সির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি  রাস্তার বাইরে চলে যায়। গাড়িটি পুনরায়  পাকা রাস্তায় উঠার সময়  চাকা ব্রাস্ট হয়ে যায়। এসময় পিছন বসা বিল্লাল মিয়া পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। হবিগঞ্জ সদর হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা বিল্লালকে  মৃত ঘোষনা করেন। নিহত বিল্লাল মাধবপুর পৌরসভার নোয়াগাও এলাকায়  একটি ব‍্যাগের কারখানার মালিক। তৈরি করা ব‍্যাগ নিয়ে ম্যাক্সিযোগে  হবিগঞ্জ  যাচ্ছিলেন। শায়েস্তাগঞ্জ  হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইঁয়া সত‍্যতা নিশ্চিত  করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল