আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

পশ্চিম মিশিগানে আতশবাজি  বিস্ফোরণে এক নারী নিহত, আহত ৯

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৩ ১১:৪৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৩ ১১:৪৬:২১ পূর্বাহ্ন
পশ্চিম মিশিগানে আতশবাজি  বিস্ফোরণে এক নারী নিহত, আহত ৯
পার্ক টাউনশিপ, ০৪ জুলাই : পশ্চিম মিশিগানে আতশবাজি বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন।  গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। এপি নিউজের বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ। অটোয়া কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে,  সোমবার রাত ১১টার পর পার্ক টাউনশিপের মেইন স্ট্রিটে  বিস্ফোরণটি ঘটে। তবে এটি চতুর্থ জুলাইয়ের পাবলিক ইভেন্টের সময় ঘটেছে কিনা এ সম্পর্কে কিছু জানায়নি। বিবৃতিতে বলা হয়, আতশবাজি বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে ডেপুটি ও অ্যাম্বুলেন্স গুলো ঘটনাস্থলে পৌঁছায়। হল্যান্ড শহরের ৪৩ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন বলে শেরিফ বিভাগ জানিয়েছে। আহতদের মধ্যে নয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার বেশ কয়েকটি বাড়িঘর এবং যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের বিষয়টি তদন্তাধীন রয়েছে। পার্ক টাউনশিপের জনসংখ্যা প্রায় ১৮,০০০। এটি গ্র্যান্ড র্যাপিডসের প্রায় ৩০মাইল দক্ষিণ-পশ্চিমে মিশিগান হ্রদের তীরে অবস্থিত। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত