আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী
বিয়ে টিকবে তো? : হাইকোর্ট

মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন আইডিয়ালের দাতা সদস্য মুশতাক

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৩ ১১:৫৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৩ ১১:৫৯:০৯ পূর্বাহ্ন
মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন আইডিয়ালের দাতা সদস্য মুশতাক
ছবি- সংগৃহীত
ঢাকা, ০৪ জুলাই (ঢাকা পোস্ট) : নিজ প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে বিয়ে করা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ৬০ বছরের বৃদ্ধ খন্দকার মুশতাক আহমেদকে উদ্দেশ্য করে হাইকোর্ট বলেছেন, ‘মেয়ে ছোট মানুষ, হয়তো আবেগের বশে বিয়ে করে ফেলেছে। এই বিয়ে টিকবে তো? শেষ পর্যন্ত বিয়ে টিকিয়ে রাখতে পারবেন তো? টেকাতে পারলে ভালো।’ মঙ্গলবার মেয়ের বাবার করা মামলায় মুশতাকের আগাম জামিনের শুনানিতে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এ সময় আদালত মুশতাকের আইনজীবী সোহরাব হোসেন পলাশের কাছে জানতে চান, মুশতাক আহমেদ কি মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন? মুশতাকের আইনজীবী হ্যাঁ সূচক জবাব দেন।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান বলেন, এ তো দেখছি একেবারে হুমায়ুন আহমেদের মতো কাহিনি। এদের তো বয়সে ব্যাপক পার্থক্য। মেয়ের বাবার বয়স ৪০ বছর। আর মেয়ের স্বামীর বয়স ৬০ বছরের বেশি। একেবারে বেমানান। শুনানি শেষে আদালত অপহরণের অভিযোগে মেয়ের বাবার দায়ের করা মামলায় খন্দকার মুশতাক আহমেদকে ৬ মাসের আগাম জামিন দেন। জামিন শুনানির সময় খন্দকার মুশতাক আহমেদ ও তার স্ত্রী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম হাইকোর্টে উপস্থিত ছিলেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সোহরাব হোসেন পলাশ ও জাহিদুল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।
আইনজীবী সোহরাব হোসেন পলাশ বলেন, আইডিয়ালের শিক্ষার্থী সিনথিয়া ইসলামকে গত মার্চ মাসে খন্দকার মুশতাক বিয়ে করেছেন। সিনথিয়ার বয়স এখন ১৮ বছর ৪ মাস। গত ২২ জুন সিনথিয়ার বাবা ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ‍মুশতাকের বিরুদ্ধে অপহণের মামলা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স