আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দ্রুত ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন করুন - নতুনধারা

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৩ ০৩:১১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৩ ০৩:১১:১২ অপরাহ্ন
দ্রুত ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন করুন - নতুনধারা
ঢাকা, ০৭ জুলাই : পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন অবমাননার নিন্দা ও অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু  আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চেয়ারম্যানের উপদেষ্টা আলতাফ হোসেন রায়হান, দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও শেখ লিজা এক যৌথ বিবৃতিতে বলেছেন, পবিত্র কোরআনসহ যে কোন ধর্মীয় গ্রন্থ অবমাননা নিন্দনীয়-শাস্তিযোগ্য। অতএব, বিশ্বের সকল দেশে সকল ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন ও বাস্তবায়নে জাতিসংঘসহ সকল মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ভূমিকা রাখা উচিৎ। তা না হলে দুদিন পর  পর একটা করে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটবে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে সুযোগ সন্ধানী-ধর্ম ব্যবসায়ী চক্র। নতুনধারার রাজনীতিকগণ ধর্ম বা ধর্মীয় গ্রন্থ অবমাননা যেমন চায় না, তেমন তারা ধর্ম নিয়ে ব্যবসাও চায় না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি