আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে লাখাইয়ে যুবলীগের সভা 

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৩ ০৩:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৩ ০৩:১২:৩১ অপরাহ্ন
তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষ্যে লাখাইয়ে যুবলীগের সভা 
লাখাই, (হবিগঞ্জ) ০৭ জুলাই : "তারুণ্যের জয়যাত্রা" সমাবেশ সফল করার লক্ষ্যে লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ জুলাই) বিকালে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে  উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক কাউছার আহমেদের পরিচালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট ওয়ালিউল্লাহ সারোয়ার সৌরভ, হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদ প্রার্থী ও ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তাজ উদ্দিন আহমেদ তাজ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। এছাড়াও আরো বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক বৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলায়াত করেন খোকন মিয়া ও গীতা পাঠ করেন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রাজীব কান্তি রায়।
বক্তারা আগামী ৯ জুলাই  হবিগঞ্জে "তারুণ্যের জয়যাত্রা" সমাবেশ সফল করার জন্য প্রত্যেক ইউনিয়ন যুবলীগ ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে কউপজেলা আওয়ামী যুবলীগের ব্যানারে উপস্থিত হয়ে "তারুণ্যের জয়যাত্রা" সমাবেশ কে সার্থক করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী