আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটে বাস-টমটমের সংঘর্ষে নিহত ৫

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৩ ০৩:২৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৩ ০৩:২৭:২২ অপরাহ্ন
সিলেটে বাস-টমটমের সংঘর্ষে নিহত ৫
সিলেট, ০৭ জুলাই (ঢাকা পোস্ট) : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাস ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-জাফলং সড়কের দরবস্তস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন- বড়খলা গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র মোশদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজম্মিল আলীর পুত্র হাজী নুর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর পুত্র আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের পুত্র মো. কামাল (২৫) ও দীঘিরপার গ্রামের মৃত আব্দুস শুকুরের পুত্র মতিন(৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিলেট থেকে ছেড়ে আসা জাফলংগামী একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে (টমটম) চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খাদে পড়া বাস উদ্ধারে কাজ করছেন পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা।
দুর্ঘটনার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক মোড়ল।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইন্সপেক্টর শ্যামল বণিক বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধারে কাজ করছে। তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০