আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

চুনারুঘাটে ছাত্রলীগ সেক্রেটারীর বিরুদ্ধে মামলা : প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৩ ১১:৪১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৩ ১১:৪১:০৩ অপরাহ্ন
চুনারুঘাটে ছাত্রলীগ সেক্রেটারীর বিরুদ্ধে মামলা : প্রতিবাদে বিক্ষোভ
চুনারুঘাট (হবিগঞ্জ) ০৭ জুলাই : চুনারুঘাট ছাত্রলীগের সাধারন সম্পাদক সায়েম তালুকদার ও চুনারুঘাট কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাজিদের বিরুদ্ধে এক চাঁদাবাজের মামলার ঘটনায় তোলপাড় চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে কেনো এই মামলা তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। গত ২৭ জুন হবিগঞ্জ আদালতে মামলাটি দায়ের করেন সীমান্তের চিহ্নিত চাঁদাবাজ,বহু মামলার আসামী জনৈক আঃ জাহির। তার বাড়ি সীমান্তের আহম্মদাবাদ ইউনিয়নের হাড়াজোরা গ্রামে। ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের হলে এ দিনই ছাত্রলীগ চুনারুঘাট পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভা থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার করা দাবী জানানো হয়। গতকাল আহম্মদবাদ ইউনিয়ন ছাত্রলীগ অনুরূপ প্রতিবাদ সভা করে মামলা প্রত্যাহারের দাবী করেছে। মামলার বাদি আঃ জাহিরের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ ৪ টি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গত ২৯ জুন চুনারুঘাট থানায় এক লন্ডন প্রবাসির ভাতিজা জাহিরের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা করেছেন। মামলা নং ৩৬। অন্যান্য মামলাগুলো হলো, চুনারুঘাট থানার মামলা নং ১১ তারিখ ১১/০৬/২০০৬, মামলা নং ৪ তারিখ ০১/০৬/২০১৪ ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ মামলা নং ১১/১১৬ তাং ০৯/০৬/২০২০ দায়ের হয়।
 চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকবর হোসাইন জিতু ছাত্রলীগ সভাপতি ও কলেজ শাখার সহ সভাপতি সাজিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যারের দাবী জানান। চুনারুঘাট আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার আলী বলেন, জাহির জামাতের সক্রীয় সদস্য। সে অফিসপাড়া ও আওয়ামীলীগসহ সমমনা রাজনৈতিক দলের গোপন তথ্য জামাতের হাই কমান্ডে পাচারে জড়িত। সে চাঁদাবাজি,হুমকী, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ২০২০ সালের ৯ জুন সে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলো। জেল থেকে বের হয়ে পুনরায় তথ্য পাচার,মাদক পাচারে জড়িয়ে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স