আমেরিকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

বঙ্গ সম্মেলনের সূর্যসাক্ষী অনুষ্ঠান নিয়ে প্রবাসীরা  ক্ষুব্ধ 

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৩ ১০:৫৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৩ ১১:৫৮:৪৭ অপরাহ্ন
বঙ্গ সম্মেলনের সূর্যসাক্ষী অনুষ্ঠান নিয়ে প্রবাসীরা  ক্ষুব্ধ 
আটলান্টিক সিটি, ০৯ জুলাই : এবারের আলোচিত সমালোচিত বঙ্গ সম্মেলনের উদ্বোধনী দিনের অন্যতম ইভেন্ট ছিল “সূর্যসাক্ষী“ অনুষ্ঠান । আয়োজকদের তরফ থেকে আগেভাগে জানানো হয়েছিল “সূর্যসাক্ষী“ অনুষ্ঠানে পাঁচশত অংশগ্রহণকারীর শাঁখ বাজানোর মাধ্যমে “গিনেস বুক অব  ওয়ার্ল্ড” এ স্থান করে নেওয়া হবে।
গত ৩০ জুন, শুক্রবার সকাল সাড়ে  ছয়টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকদের অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে তা দেরিতে শুরু হয়েছে। সমন্বয়হীনতার কারলে সময়সূচী পরিবর্তনের ঘোষণা সময়মতো না জানায় অনেকে পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে বিড়ম্বনায় পড়েছিলেন ।

পরবর্তীতে অনুষ্ঠান শুরু হলেও আয়োজকদের অদক্ষতা ও অপেশাদারিত্বের কারণে প্রয়োজনীয় সংখ্যক অংশগ্রহনকারীর উইস্থতি তাঁরা ঘটাতে পারেননি। এই অনুষ্ঠানটিকে সফল ও স্বার্থক করার জন্য আটলান্টিক সিটির স্থানীয় কয়েকজন প্রবাসীর তৎপরতাও ছিল, কিন্তু স্থানীয় প্রবাসীদের কাছ থেকে অনুকূল সাড়া না পাওয়ায় তাঁরা ব্যর্থ হয়েছেন। অনুষ্ঠান শেষে আয়োজকদের মতো তাদেরও  হা - হতোস্মি করা ছাড়া আর কিছুই করার ছিল না। বঙ্গ সম্মেলনের মতো এতো বড় মাপের আয়োজনে পাঁচশত অংশগ্রহনকারীর অংশগ্রহন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় আয়োজক ও তাদের সহযোগীদের দক্ষতা ও  পেশাদারিত্ব বঙ্গ সন্মেলনের শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়েছিল।

“গিনেস বুক অব  ওয়ার্ল্ড” এ স্থান করে নেওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে কোনও ঘোষণা দেওয়া হয়নি। স্থানীয়ভাবে যারা “সূর্যসাক্ষী“ অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন তাদের অবস্থা  যেন অনেকটা “পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো”। তাঁরাও এব্যাপারটিতে রহস্যজনকভাবে নীরবতা পালন করায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় প্রবাসীদের  অনেকেই ক্ষোভে ফুঁসছেন।

আয়োজকদের চটকদারি  বিজ্ঞাপন ও তাদের সহযোগীদের গালভরা বুলিতে আশ্বস্ত হয়ে অনেকেই বিশ্ব রেকর্ডের ভাগীদার হওয়ার প্রলোভনে এই অনুষ্ঠানের জন্য নাম লিপিবদ্ধ করেছিলেন, নিজেদের গাঁটের পয়সায় শাঁখ কিনেছিলেন, ড্রেস কোড অনুযায়ী পোষাকের ব্যবস্থা করেছিলেন।কিন্তু এখনো পর্যন্ত এব্যাপারে কোনও ঘোষণা না আসায় তাদের অনেকেই হতাশ ও ক্ষুব্ধ। মরীচিকার পেছনে ছোটার জন্য তাদের অনেকেই ক্ষোভে, দুঃখে নিজের চুল নিজেই ছিঁড়ছেন। ভুক্তভোগীদের অনেকেই ভবিষ্যতে এসব মিথ্যে আশ্বাস প্রদানকারীদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকার জন্য এবং এদেরকে চিহ্নিত করে রাখার জন্য  প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে ভবিষ্যতে আর কেউ এধরনের মিথ্যা আশ্বাসে  না ঠকে।
ভুক্তভোগীদের কেউ কেউ  ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, সূর্যসাক্ষী অনুষ্ঠানের মাধ্যমে  “গিনেস বুক অব  ওয়ার্ল্ড” এ স্থান করে নিতে না পারলেও বিশৃংখলা ও অব্যবস্থাপনার কারনে এবারের বঙ্গ সম্মেলন যে রেকর্ড বইয়ে স্থান পাবে তাতে কারো কোনও সন্দেহ নেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির