আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

প্যারোলে পলাতক আসামীর স্পোর্টস স্টোরে ডাকাতি

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ১২:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ১২:৩৭:১০ অপরাহ্ন
প্যারোলে পলাতক আসামীর স্পোর্টস স্টোরে ডাকাতি
ভ্যানল্যান্ডিংহাম/Michigan Department of Corrections

ফ্রেঞ্চটাউন টাউনশিপ, ১০ জুলাই : মনরো কাউন্টি শেরিফের ডেপুটিরা জানিয়েছেন, গত সপ্তাহে শহরের একটি স্পোর্টিং পণ্যের দোকানে ডাকাতিকারী সশস্ত্র ব্যক্তিটি প্যারোলে পলাতক। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় সন্দেহভাজনের নাম রে এডওয়ার্ড ভ্যানল্যান্ডহাম (৫৫)। গোয়েন্দারা জানিয়েছেন, ভ্যানল্যান্ডিংহাম মনরো ও ফ্রেঞ্চটাউন টাউনশিপ এলাকায় রয়েছে বলে তাদের ধারণা। মনরো কাউন্টির শেরিফ ট্রয় গুডনফ বলেছেন, যে কেউ ভ্যানল্যান্ডিংহামকে দেখবেন, তাদের অবিলম্বে ৯১১ নম্বরে ফোন করা উচিত। তিনি বলেন, সন্দেহভাজনকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। পুলিশ জানিয়েছে, যে কেউ তাকে দেখবে, তার কাছে যাওয়া উচিত নয় বা নিজে থেকে ব্যবস্থা নেওয়া উচিত নয়। মিশিগান ডিপার্টমেন্ট অব কারেকশনস জানিয়েছে, ভ্যানল্যান্ডিংহাম এপ্রিলে প্যারোলে মুক্তি পান। সংস্থাটি আরও জানিয়েছে, ১৯৯০-এর দশকে জেলখানায় নিষিদ্ধ দ্রব্য আনা, সশস্ত্র ডাকাতি এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের দায়ে তার আগেও দোষী সাব্যস্ত করা হয়েছিল। কর্মকর্তারা জানান,  বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্টুয়ার্ট এবং লাসালে রোডের মধ্যে ২১৪৯ নর্থ টেলিগ্রাফ রোডে ডানহামের স্পোর্টস স্টোরে ডাকাতির এ ঘটনা ঘটে।  প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দোকানে ঢুকে এক ক্লার্কের কাছে গিয়ে একটি জিনিস চেয়েছিল। এ সময় ক্লার্ক রেজিস্টারটি খুললে সন্দেহভাজন ব্যক্তি বন্দকি প্রর্শন করে রেজিস্টার থেকে অজ্ঞাত পরিমাণ নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। শেষবার তাকে দক্ষিণে দৌড়াতে দেখা গেছে। ডেপুটিদের ডাকা হয়েছিল এবং একটি কুকুর ইউনিট সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা করেছিল কিন্তু তাকে সনাক্ত করতে পারেনি বলে কর্মকর্তারা জানিয়েছেন।  ডাকাতি সম্পর্কে তথ্যের সাথে যে কেউ মনরো কাউন্টি শেরিফের অফিসের গোয়েন্দা ব্যুরো (734) 240-7530  বা বেনামে ক্রাইম স্টপার্সদের 1 (800) SPEAK-UP. এই নম্বরে ফোন করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল