আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

টার্গেট পার্কিং লটে হামলার তদন্ত করছে ট্রয় পুলিশ

  • আপলোড সময় : ১০-০৭-২০২৩ ০৫:১২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৩ ০৫:১২:৫৮ অপরাহ্ন
টার্গেট পার্কিং লটে হামলার তদন্ত করছে ট্রয় পুলিশ
ট্রয়, ১০ জুলাই : শহরের একটি টার্গেট ডিপার্টমেন্ট স্টোরের পার্কিং লটে এক মহিলাকে লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে ট্রয় পুলিশ বিভাগ। শুক্রবার রাত ৯টার দিকে ১৩০১ কুলিজ হাইওয়ের পার্কিং লটে ঘটনাটি ঘটেছে। 
পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এক নারীকে মুখে আঘাতপ্রাপ্ত এবং হামলা থামাতে সহায়তাকারী একজন প্রত্যক্ষদর্শীকে দেখতে পান। ওই মহিলা আধিকারিকদের জানিয়েছেন, তিনি তাঁর গাড়িতে উঠছিলেন, তখন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁর চালকের দরজা খুলতে বাধ্য করে এবং তাঁকে মারধর করে। ভুক্তভোগীর মুখে ঘুষি মারা হয় এবং এরপর সন্দেহভাজন ব্যক্তি তার কোমর থেকে একটি হ্যান্ডগান বের করে। ভুক্তভোগী পাল্টা লড়াই করে এবং চিৎকার  করে নিকটবর্তী একজন প্রত্যক্ষদর্শীর সাহায্য চান।  

সন্দেহভাজন ব্যক্তি/Troy Police Department

প্রত্যক্ষদর্শী এগিয়ে আসলে লোকটি পালিয়ে যায়। ওই নারী সন্দেহভাজনকে আনুমানিক ৩০ বছর বয়সী, লম্বা, পাতলা, হালকা চামড়াযুক্ত, লাল শর্টস এবং ফ্যাকাশে নীল রঙের টি-শার্ট পরিহিত বলে বর্ণনা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ভিডিওতে দেখা গেছে, পার্কিং লটে ওই ব্যক্তির পিঠে একটি কালো ব্যাগ এবং একটি সবুজ টুপি পরে আছেন। ট্রয় পুলিশ বিভাগ সক্রিয়ভাবে এই মামলাটি তদন্ত করছে এবং সন্দেহভাজন সম্পর্কে যাদের কাছে তথ্য রয়েছে বা সনাক্ত করেছে তাদের 248-524-0777 এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা