আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ১০:৫১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ১০:৫১:২৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ
এডিনা, (মিনেসোটা) ১১ জুলাই : মিনেসোটায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুহান্নাদ বিন মুহাম্মদ। তিনি প্রতিযোগিতার পুরো কোরআন হিফজ বিভাগে ছেলেদের মধ্যে তৃতীয় পুরস্কার পান। রোববার (৯ জুলাই) সন্ধ্যায় মিনেসোটার এডিনা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন মিনেসোটা ইসলামিক ইউনিভার্সিটির প্রধান শায়খ ড. ওয়ালিদ ইদরিস আল-মানিসি। মিনিনেসোটাভিত্তিক কোরআন শিক্ষাকেন্দ্র তিবয়ান সেন্টার ফর কোরানিক সায়েন্স তিনব্যাপী আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন করে।
দুই বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০টি দেশ থেকে ৪২ জন প্রতিযোগী অংশ নেন। এতে অংশ নিতে গত ৭ জুলাই বাংলাদেশ থেকে মুহান্নাদ তার চাচা কারি নুর মোহাম্মদের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। মুহান্নাদের বাড়ি নরসিংদীর শিবপুরে। তার পিতা শায়খ মুহাম্মদুল্লাহ কাতারে ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিবয়ান সেন্টারের ফেসবুক পেজ থেকে জানা যায়, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় পুরো কোরআন হিফজ বিভাগে ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ফ্রান্সের উমর আফুফ। তিনি ১৫ হাজার ডলার পুরস্কার লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করে ৭ হাজার ডলার পুরস্কার পান যুক্তরাষ্ট্রের সরওয়ার জামালুদ্দিন। তৃতীয় স্থান অধিকার করে পাঁচ হাজার ডলার পুরস্কার পান বাংলাদেশের মুহান্নাদ। এছাড়া ১০ কিরাতে কোরআন হিফজ বিভাগে একমাত্র পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের প্রতিযোগী ঈদিন শাহারজাদ। তিনি পুরস্কার ২০ হাজার মার্কিন ডলার পেয়েছেন।
এদিকে পুরো কোরআন হিফজ বিভাগে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন কেনিয়ার মুনা ইদি ফারেহ। তিনি ১৫ হাজার ডলার পুরস্কার লাভ করেন। ২য় স্থান করে সাত হাজার ডলার পুরস্কার পান যুক্তরাষ্ট্রের নুরা আহমদ। তৃতীয় স্থান অধিকার করে পাঁচ হাজার ডলার পান মিসরের নাদা মুহাম্মদ ফাতহি। 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মিনেসোটায় তরুণ মুসলিমদের মধ্যে কোরআনভিত্তিক শিক্ষা কার্যক্রম প্রসারে কাজ করছে তিবয়ান সেন্টার ফর কোরানিক সায়েন্স। শায়খ কারি আবদুর নাসের ফারেহ প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ২০২২ সালে প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। গত বছর ল্যানহামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ১৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স