আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

সিআইডিতে ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৩ ০৫:০৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৩ ০৫:০৫:০৯ অপরাহ্ন
সিআইডিতে ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
ঢাকা, ১১ জুলাই : আমেরিকান সফটওয়ার কোম্পানীর  আয়োজনে সিআইডির সদর দপ্তরে তিন দিন ব্যাপী এক ডিজিটাল ফরেনসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
কোর্সটি আমেরিকান সফ্টওয়্যার ডেভলপার কোম্পানী ম্যাগনেট ফরেনসিকের  তত্বাবধানে পরিচালিত হচ্ছে। সিআইডির ডিজিটাল ফরেনসিক ইউনিটের ৩৫ জন কর্মকর্তা উক্ত কোর্সে অংশ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ প্রদান করেন ম্যাগনেট ফরেনসিকের  ডাইরেক্টর শন জ্যাং এবং ম্যাগনেট ফরেনসিকের সিনিয়র ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ আশিস উপ্রীত।

উক্ত প্রশিক্ষণ কোর্সে ডিজিটাল ডিভাইস হতে বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। যা ডিজিটাল অপরাধ তদন্ত ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি (এইচআরএম) মোঃ মাইনুল হাসান বিপিএম এনডিসি, ডিআইজি (ফরেনসিক) মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মোঃ হাবিবুর রহমান বিপিএম, ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) মোঃ ইমাম হোসেন বিপিএম, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথ ছাড়াও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি