আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

স্কটিশ এমপি ফয়সল চৌধুরীকে লন্ডনে সংবর্ধনা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ১১:২৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ১১:২৭:৩৯ পূর্বাহ্ন
স্কটিশ এমপি ফয়সল চৌধুরীকে লন্ডনে সংবর্ধনা
লন্ডন, ১২ জুলাই : স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মত নির্বাচিত বাঙালি বংশোদ্ভূত ফয়সল চৌধুরী এমএস পি’কে  হ্যামলেটস্ বিএমইর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। গত ১০ই জুলাই সোমবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক কিংসলি হলে টাওয়ার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস। 

ড. আনিছুর রহমান আনিছ ও রুহুল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে আমন্ত্রিত অথিতিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ। সভায় সম্বর্ধিত অতিথি ফয়সল চৌধুরী এমএসপি, বিশেষ অতিথি লন্ডন এসেম্বলী মেম্বার উমেস দেসাই, কেমডেনের মেয়র কাউন্সিলর নাজমা রহমান এবং নিউহাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমানকে ফুল দিয়ে বরণ করেন আয়োজকবৃন্দ এবং লন্ডনের বিভিন্ন কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর ও কমিউনিটি নেতৃবৃন্দ।

সভাপতি হেলাল আব্বাসের সুচনা বক্তব্যের পর বিভিন্ন কাউন্সিল থেকে আগত কাউন্সিলর, সাবেক স্পিকার এবং মেয়র, সাবেক কাউন্সিলরসহ কমিউনিটি নেতৃবৃন্দ সম্বর্ধিত অতিথি ফয়সল চৌধুরী এমএসপিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাবেক মেয়র দরস উল্লাহ, আয়েশা কুরেশি এম বি ই, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এ বি ই, কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর আব্দাল উল্লাহ, ক্রয়ডন কাউন্সিলর মোঃ ইসলাম, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর রেবেকা সুলতানা, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর শুভ হুসেইন, ক্রিস উইরাল, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, এন এইচ এস ম্যানেজার খসরুজ্জামান, মনির হুসেইন, আব্দুল আহাদ চৌধুরী, শেবুল খান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি