আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সরকার পতনে বিএনপির এক দফা ঘোষণা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ১১:৪৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ১১:৪৩:২০ পূর্বাহ্ন
সরকার পতনে বিএনপির এক দফা ঘোষণা
ঢাকা, ১২ জুলাই : বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি দাবিতে এক দফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, একদফা দাবি আদায়ে আগামী ১৮ জুলাই ঢাকাসহ সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ওইদিন সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এবং আব্দুল্লাহপুর থেকে বাহাদুরশাহ পার্ক পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। আজকে এই কর্মসূচি ঘোষণা দিলাম। আশা করি, ওইদিন আমরা কর্মসূচি পালন করার আগেই আপনারা (আওয়ামী লীগ সরকার) দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেবেন এবং পদত্যাগ করে বিদায় নেবেন। তা না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আপনাদের সরিয়ে দেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, আমরা অনেক কথা বলেছি। এখন আর আমাদের কথা বলার সময় নেই। আমাদের এখন একটাই কাজ। সেটা হলো এই ভয়াবহ লুটেরা, ফ্যাসিস্ট, সংবিধানলঙ্ঘনকারী, যারা আমাদের মানুষের সমস্ত অর্জনগুলো কেড়ে নিয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া।বিএনপি মহাসচিব বলেন, আমরা নির্বাচন চাই। অবশ্যই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। কিন্তু সেই নির্বাচন আপনার মতো শেয়ালের হাতে চাই না। কারণ আপনি তো কুমিরের বাচ্চাটাকে বার বার একই কায়দায় খেয়ে ফেলবেন। ২০১৪ ও ২০১৮ সালে খেয়েছেন। এখন আরেকবার খেতে চাচ্ছেন। পুলিশ-প্রশাসন সব তারা নিজেদের মতো সাজাচ্ছে। যখন জনতা জেগে ওঠে তখন আর এসব কাজ করে না। সুনামি যখন আসে তখন কি দেয়াল তা রুখে দিতে পারে। ঝড় যখন আসে তখন কি বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা যায়, যায় না। আজকে বাংলাদেশের জনগণের প্রতিবাদের সুনামি শুরু হয়েছে। এই সমাবেশই তার প্রমাণ।
তিনি আরও বলেন, ব্যাংকগুলো খালি হয়ে গেছে। টাকা পাচার হয়ে গেছে দেশের বাহিরে। বিশেষ করে আমেরিকায়। আর যেই আমেরিকা স্যাংশন দিয়েছে। তখন সেই টাকা বাঁচানোর জন্য আবার ফেরত আনা হচ্ছে। এর আগে, দুপুর ২টায় বিএনপির সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা