আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

 মিশিগানে চবির বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

  • আপলোড সময় : ১২-০৭-২০২৩ ০৩:২৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৩ ০৩:২৫:০৬ অপরাহ্ন
 মিশিগানে চবির বনভোজনে প্রবাসীদের মিলনমেলা
ওয়ারেন, ১২ জুলাই : দিনব্যাপি নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান এর বাৎসরিক বনভোজন। রোববার (৯ জুলাই) ওয়ারেন সিটির হলমিছ পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। 
বনভোজনে মিশিগানে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীসহ তাদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। এছাড়া পরিবার পরিজন নিয়ে বনভোজনে মিলিত হন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাদের পাশাপাশি বুয়েট, ঢাকা, রাজশাহী এবং শাহাজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা। বনভোজনে বাংলা গণমাধ্যমকর্মীসহ হ্যামট্রাম্যাক  এবং ওয়ারেন সিটির কাউন্সিলারগণ উপস্থিত ছিলেন।           

দুপুর ২টায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন বনভোজন উদযাপন কমিটির আহবায়ক আমিনুর রশীদ কাপ্তান। এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যরা ছিলেন। বাংলাদেশ ও আমেরিকান জাতীয় সংগীতের পরিবেশনের পর শুরু হয় খাওয়া-দাওয়া।  এছাড়াও ছিল ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

দ্বিতীয় প্রজন্মের কাছে পরিচিত করা হয়েছে দেশীয় খেলাকে। সবচেয়ে উপভোগ্য ছিল ছোটদের বিস্কুট দৌড়, বড়দের রশি টানাটানি এবং নারীদের বালিশ খেলা ও হাঁড়ি ভাঙা খেলা। খেলাধুলা আর খাওয়া-দাওয়ার পাশাপাশি চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান আর কথার ব্যঞ্জনায় মুখরিত ছিল সারাদিনমান। এবারের র‌্যাফেল ড্রর আকর্ণীয় পুরস্কার ছিল ডেট্রয়েট টু ঢাকার বিমান টিকেট। এছাড়া টেলিভিশন, ল্যাপটপসহ অনেক দারুণ দারুণ পুরস্কার। 

অ্যাসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন দিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন টেক্সাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হানুল ইসলাম এবং মিনেসোটা থেকে আগত ফখরুন নেছা শিল্পী।  এস.এম হাসান ইকবাল, মোহাম্মদ আপ্তাব ও কি.কে চন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান। 

অ্যাসোসিয়েশনের সভাপতি মঈন দিপু ও সেক্রেটারি লুৎফুর রহমান বলেন, অন্য বছরের ন্যায় এই বছরও অত্যন্ত জমকালোভাবে বনভোজনের আয়োজন করা হয়েছে। কারণ হল নিজেদের মধ্যে বন্ধন মজবুত করা। ইতিমধ্যে অ্যাসোসিয়েশনের নানা কল্যাণমূলক কার্যক্রম কমিউনিটির সবার নজর কাটতে সক্ষম হয়েছে। বনভোজনে এসে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া স্পন্সর দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ