আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

পোর্ট হুরনে যুবককে গুলি করে হত্যা, ডেট্রয়েটের দুই কিশোর গ্রেপ্তার 

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৬:৩৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৬:৩৪:১১ অপরাহ্ন
পোর্ট হুরনে যুবককে গুলি করে হত্যা, ডেট্রয়েটের দুই কিশোর গ্রেপ্তার 
পোর্ট হুরন, ১৩ জুলাই :  ১৯ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় ডেট্রয়েটের  ১৫ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে পোর্ট হুরনের ১৩ নম্বর স্ট্রিটের কাছে লাপির অ্যাভিনিউয়ের ১৩০০ নম্বর ব্লকের একটি স্থানে গোলাগুলির খবরে কর্মকর্তাদের ডাকা হয়। কর্মকর্তারা জানান, তারা এসে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান। চিকিৎসকরা ১৯ বছর বয়সী ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্মকর্তারা ওই এলাকায় দুই কিশোরকে খুঁজে পেয়েছেন যারা বন্দুকধারী ও তার সহযোগীর বর্ণনার সঙ্গে মিলে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুক্ষণ ধাওয়া করার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা যে এলাকায় ঘটনাটি ঘটেছে বলে মনে করে সেখানে তল্লাশি চালিয়ে একটি বন্দুক পেয়েছে যা সম্ভবত গুলি চালানোর কাজে ব্যবহৃত হয়েছিল। গোয়েন্দারা জানান, গোলাগুলির ঘটনা বা সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য থাকলে পোর্ট হুরন পুলিশ ডিপার্টমেন্টের (৮১০) ৯৮৪-৮৪১৫ এই নম্বরে অথবা মেজর ক্রাইম ইউনিটকে (৮১০) ৯৮৪-৫৩৮৩ ফোন করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০