আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বদরুন্নেসা পাশার মৃত্যুতে শোক

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৩ ০৭:১৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৩ ০৭:১৪:৫৩ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বদরুন্নেসা পাশার মৃত্যুতে শোক
লন্ডন, ১৩ জুলাই : বহি:বিশ্বে প্রথম পতাকা উত্তোলনকৃত শহর বার্মিংহাম তথা বৃটেন থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালনকারী মিসেস বদরুন্নেছা পাশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অরগানাইজেশান ফর দি রিকগনিশন অফ বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্যা ইউনাইটেড ন্যাশনস কেন্দ্রীয় কমিটির সভাপতি তোজাম্মেল টনি হক এমবিই এবং মহাসচিব তোফাজ্জল হোসেন চৌধুরী।  সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তারা বলেন, সংগঠনের অন্যতম সদস্য মিসেস বদরুন্নেছা পাশা ছিলেন একজন নিখাঁদ দেশপ্রেমিক এবং জাতির বিবেকের কন্ঠস্বর। প্রবাসে মহান মুক্তিযুদ্ধের সময় চাঁদা উত্তোলন ও প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে তাঁর প্রশংসনীয় ভুমিকা রয়েছে। এসব মহতি কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সুদীর্ঘকাল দেশবাসীর ও প্রবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মিসেস পাশার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 
উল্লেখ্য, প্রবাসে  (ব্রিটেনে) মহান  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মিসেস বদরুন নেছা পাশা এমবিই গত শনিবার লন্ডন সময় সকাল ৭টা ২৩ মিনিটে কুইন এ্যালিজাভেথ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার দেশের বাড়ি রাজশাহী বিভাগে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি একপুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭১এর মুক্তিযুদ্ধের সময়  জগলুল পাশা ও বদরুন্নেসা পাশা ‘বার্মিংহাম বাংলাদেশ অ্যাকশন কমিটি’ ও ‘উইমেন অ্যাসোসিয়েশন’-এর গুরুত্বপূর্ণ দুই প্রধান ব্যক্তি ছিলেন । প্রবাসে যারা প্রতিবাদ সমাবেশ করেছিলেন, আন্দোলনে সক্রিয় ছিলেন, মু্ক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন, জনমত আদায়ের কঠিন কাজে যুক্ত ছিলেন তাদের মাঝে  এই দম্পতির যৌথ অবদান স্মরণীয় হয়ে আছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ