আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

সেন্ট ক্লেয়ার কাউন্টিতে সাইকেল আরোহী গুরুতর আহত

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৩ ০৫:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৩ ০৫:০৮:৪১ অপরাহ্ন
সেন্ট ক্লেয়ার কাউন্টিতে সাইকেল আরোহী গুরুতর আহত
সেন্ট ক্লেয়ার কাউন্টি, ১৪ জুলাই : গতকাল বৃহস্পতিবার সেন্ট ক্লেয়ার কাউন্টিতে শেভরোলেট ইকুইনোক্সের সঙ্গে সংঘর্ষে ৫০ বছর বয়সী এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যা ৬টার পর কাউন্টি লাইন রোড এবং ক্যাসকো টাউনশিপের ইন্টারস্টেট ৯৪ ওভারপাসের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় সাইক্লিস্ট ও শেভরোলেট ইকুইনোক্সের চালক উভয়ই উত্তরদিকে যাচ্ছিলেন। সাইকেল আরোহী উত্তরমুখী লেন অতিক্রমকালে শেভরোলেট ইকুইনোক্সের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে ম্যাকলারেন ম্যাকম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাসকো টাউনশিপের শেভরলেট ইকুইনোক্সের ৪৩ বছর বয়সী নারী চালক আহত হননি। বিস্তারিত প্রকাশ করা হয়নি। মিশিগান স্টেট পুলিশ, রিচমন্ড লেনোক্স ইএমএস এবং ইরা ফায়ার ডিপার্টমেন্ট ডেপুটিদের সহায়তা করেছিল। দুর্ঘটনার বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ