আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

সৌ‌দিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১২:০৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১২:০৩:৩৪ পূর্বাহ্ন
সৌ‌দিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু
হুফুফ, ১৫ জুলাই : সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনই বাংলাদেশি। শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদির হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস। খবর ঢাকা পোস্ট সূত্রের।
দূতাবাসের বরাতে ঢাকা পোস্ট  জানিয়েছে, শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যায় (মাগরিবের নামাজের সময়) অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে কারখানার নয়জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। মারা যাওয়াদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে। 
দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।
অগ্নিদুর্ঘটনায় আহত বাংলাদেশি দুইজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন