আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

লিভার রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরী : ডাঃ স্বপ্নীল

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ১০:৪৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ১০:৪৯:১৬ পূর্বাহ্ন
লিভার রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরী : ডাঃ স্বপ্নীল
সিলেট ১৫ জুলাই : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, লিভারের বিভিন্ন রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। দীর্ঘদিন ধরে শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের উপস্থিতি, অতিরিক্ত মেদ লিভারের রোগের প্রধান কারণ।
গতকাল শুক্রবার ১৪ জুলাই দুপুর ৩ টায় সিলেট এর একটি অভিজাত হোটেল এর হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেটের আয়োজনে নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্যাপাসিটি বিল্ডিং এর লক্ষে জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি তার লেকচারে এসব কথা বলেন।
কর্মশালায় তিনি লিভার রোগের বিভিন্ন ধরণ ও তার চিকিৎসা সম্পর্কে বিষদ আলোচনা করেন। তছাড়া তিনি লিভার রোগ নিয়ে করা বিভিন্ন গবেষণা ও সহযোগীর সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত স্টেম সেল থেরাপি সম্পর্কে লেকচার দেন।  এছাড়া কর্মশালায় উপস্থিত গ্রাসরুটস এর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা.স্বপ্নীল। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সদস্যরা।
এর আগে ডা.স্বপ্নীল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে সিলেটের বলরাম জিউর আখরায় সিলেট বিভাগীয় শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা