আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

সিসিক মেয়রের সম্মানে রাজধানীতে নৈশভোজ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৩ ০৩:৪৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৩ ০৩:৪৮:৫১ অপরাহ্ন
সিসিক মেয়রের সম্মানে রাজধানীতে নৈশভোজ
ঢাকা, ১৫ জুলাই : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন আন্তর্জাতিক শেফ ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  এবং যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী টিপু রহমান। গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টায় রাজধানী গুলশান-২ ওলে টিআর লাঞ্চ কনফারেন্স হলে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব:) ফারুক খান এম‌পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতিকুজ্জামান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর কন্যা সৈয়দা সানজিদা শারমিন, বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মাসুদ এ খান,সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী। এছাড়াও  নৈশভোজে বিভিন্ন রাজনৈতেক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স