আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ওয়ারেন সিটিতে বাংলাদেশি-আমেরিকান মেলার পর্দা উঠবে ২২ জুলাই

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৩ ১০:৩৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৩ ১০:৩৯:২৭ পূর্বাহ্ন
ওয়ারেন সিটিতে বাংলাদেশি-আমেরিকান মেলার পর্দা উঠবে ২২ জুলাই
ওয়ারেন, জুলাই : মিশিগানে শুরু হতে যাচ্ছে বাংলাদেশি-আমিরিকান মেলা। আগামী শনি ও রোববার (২২-২৩ জুলাই) ওয়ারেন সিটি স্কয়ার চত্ত্বরে দুই দিনব্যাপি এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বাম।  প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১ টা পযন্ত চলবে এ মেলা। মেলায় অংশ নেবে বাংলাদেশি পোশাক, গহনা ও খাবারের ৩০টি স্টল। শনিবার বিকালে নগরীর রেস্টুরেন্টে মিট দ্যা প্রেসে মেলার সব প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা।
তারা বলেন, বিদেশে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান আয়োজিত ১৪তম বাংলা মেলা। 


মেলায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফুয়াদ অ্যান্ড ফেন্সি, পান্থকানাই, মডেল স্টার মুজা, লোকগীতির কালামিয়া ও তার দলসহ নর্থ অ্যামিরিকার ১৪ জন সঙ্গীত শিল্পী গান গাইবেন। পাশাপাশি সংগীত পরিবেশন করবেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। এছাড়া থাকছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর প্রামাণ্য চিত্র। 
র‌্যাফে ড্র’তে থাকছে আকষর্ণীয় সব পুরস্কার। এছাড়া শিশু-কিশোরদের মধ্যে বুকব্যাগস প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এবারের মেলায় ১০ হাজারের বেশিসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। 
মিট দ্যা প্রেসে বক্তব্যে রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের সভাপতি জাবেদ চৌধুরী, সেক্রেটারি সুমন কবির, সাবেক সভাপতি মতিন চৌধুরী, আহাদ আহমেদ, বামের টেজারার জসিম চৌধুরী, উপদেষ্টা খাজা শাহাব আহমেদ, আজহার রহমানসহ বামের সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক