আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

আটলান্টিক সিটিতে ৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাল বিএএসজে 

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ০২:৩৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ০২:৩৪:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাল বিএএসজে 
আটলান্টিক সিটি, ১৮ জুলাই : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশের সূর্য সন্তান  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়েছে। গত ১১ জুলাই, মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশ মেলায় তাঁদেরকে এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিতরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হালিম খান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহসান। বিএএসজে কর্মকর্তা মনিরুজামান মনিরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিএএসজে কর্মকর্তা বেলাল হোসেন ভূইয়া, মোহাম্মদ আইয়ুব, শাহানুর নান্না, মোঃ বেলাল উদ্দিন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এসময়  নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে আলম,  ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান, বাংলাদেশ মেলার আহবায়ক আবু নসর, সদস্য সচিব এম রহমান বাবুল, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা  প্রবাসে সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাঁদেরকে সম্মানিত করায় তাঁরা বিএএসজে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। 

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার কন্ঠে রনাঙ্গনের কালজয়ী শ্লোগান “জয় বাংলা” শুনে বাংলাদেশ মেলায় উপস্থিত হাজার হাজার দর্শকের রক্তে শিহরন  লাগে। অবচেতন মনে অনেকে ফিরে যান একাত্তরের সেই রক্তঝরা দিনগুলিতে।
 ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে যাঁরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এবারই প্রথম বাংলাদেশ মেলায়  ক’জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।  বিএএসজের এই মহতী উদ্যোগকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছে মেলায় উপস্থিত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০