আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

এটা শুধু পদযাত্রা নয়, জয়যাত্রা : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ০৩:১৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ০৩:১৮:১১ পূর্বাহ্ন
এটা শুধু পদযাত্রা নয়, জয়যাত্রা : মির্জা ফখরুল
ঢাকা, ১৮ জুলাই (ঢাকা পোস্ট ) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ থেকে শুরু হয়েছে সরকারের পদত্যাগ দাবিতে এক দফার দ্বিতীয় পর্যায়ের পদযাত্রা কর্মসূচি। এটা শুধু পদযাত্রা নয়, জয়যাত্রা। আমাদের অধিকার আদায়ের পদযাত্রা এটা। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। কারণ গতকাল ঢাকায় উপনির্বাচন নিয়ে তামাশা খেলেছে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে ড. আরাফাত নামে আওয়ামী লীগের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। তিনি আবার আওয়ামী লীগের থিং ট্রাঙ্কের প্রধান। প্রতিদ্বন্দ্বী কে? হিরো আলম। ওই নির্বাচনেও ভোটারদের নিতে পারে নাই।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একেবারে পুঙ্গু, অথর্ব ও দলদাস। তাদের হিসাব অনুযায়ী মাত্র ১১ শতাংশ ভোট পড়েছে। আমরা টেলিভিশনে দেখলাম কোথাও ভোটার নেই। ৫ ঘণ্টা পর একটা ভোটার আসছে তাকে নিয়ে লাফালাফি।
মির্জা ফখরুল বলেন, আমাদের উদ্দেশ্য একটাই। যেটা জুলাই মাসের ১২ তারিখে ১ দফার ঘোষণা দেওয়া হয়েছে। শুধু আমরা নয় ৩৬টি রাজনৈতিক দল ঘোষণা দিয়েছে যে, সরকারকে এখনি পদত্যাগ করতে হবে। দেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না।
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ এক দফা দাবিতে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে পদযাত্রা করছে বিএনপিসহ বিরোধী দলগুলো। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল হক। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
এদিকে একই দাবিতে রাজধানীর  মিরপুর-১০ নম্বরে পদযাত্রাপূর্ব সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে তারা সেখান থেকে পদযাত্রা শুরু করে জাতীয় প্রেস ক্লাবে পর্যন্ত পদযাত্রা করবে। এছাড়া রাজধানীর বিজয় নগর মোড় থেকে বিকেল ৩টায় পদযাত্রা করবে ১২ দলীয় জোট। বিএনপি জানিয়েছে, আজকের পদযাত্রাটি গাবতলী এলাকা থেকে শ্যামলী হয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ