আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

মাধবপুরে নিখোঁজ ব্যক্তির হাত-পা বাধা লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ১২:৪০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ১২:৪০:৫৭ অপরাহ্ন
মাধবপুরে নিখোঁজ ব্যক্তির হাত-পা বাধা লাশ উদ্ধার
মাধবপুর, (হবিগঞ্জ) ১৮ জুলাই : উপজেলার রঘুনন্দন পাহাড়ে গরু চড়াতে গিয়ে নিখোঁজের চার দিন পর বাবুল মিয়া (৪৬)  নামে একব‍্যক্তির হাত পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, স্থানীয় লোকজন রঘুনন্দন পার্বত্য এলাকা বরুড়া নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বাবুলের অর্ধগলিত মরদেহ  উদ্ধার  করে। এর আগে, গত ১৫ জুলাই সকালে  উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড়ের বরুড়া এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যায়। কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেনি। পাহাড়ের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে তার স্ত্রী  মাহমুদা বেগম মাধবপুর থানায় একটি  ডায়রি করেন।  পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি হত‍্যাকান্ড। মরদেহে পচন ধরায় আঘাতের চিহ্ন আছে কি না তা বুঝা যাচ্ছে না। পুলিশ পরিদর্শক (তদন্ত )আতিকুর রহমান বলেন, তদন্ত করে এর রহস‍্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে। স্ত্রী মাহমুদা বেগম বার বার মোর্চা যাচ্ছিলেন। তিনি  স্বামী হত্যার বিচার চান। এ রিপোর্ট লেখা পর্যন্ত  মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক