আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

লিভোনিয়ায় তর্ক-বিতর্কের জেরে নারীকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৩ ০১:৩৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৩ ০১:৩৭:২০ অপরাহ্ন
লিভোনিয়ায় তর্ক-বিতর্কের জেরে নারীকে গুলি করে হত্যা
লিভোনিয়া, ১৮ জুলাই : লিভোনিয়ায় একে অপরকে চেনেন না এমন দুই নারীর মধ্যে তর্ক-বিতর্কের জেরে ২৭ বছর বয়সী এক নারী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে আন্তঃরাজ্য ৯৬ এর কাছে মেরিম্যান রোডের ১৩৮০০ ব্লকের একটি মদের দোকানের পার্কিং লটে এ ঘটনাটি ঘটেছে।
লিভোনিয়া পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, ঘটনার সময়  রেডফোর্ডের ২৭ বছর বয়সী এক মহিলা এবং ডেট্রয়েটের ২৪ বছর বয়সী এক মহিলা মদের দোকানে তর্ক শুরু করেন। দুই নারী দোকান থেকে বের হয়ে পার্কিং লটে তর্ক করছিলেন। এর জেরে ২৪ বছর বয়সী ওই নারী রেডফোর্ডের ২৭ বছর বয়সী ওই নারীকে গুলি করে হত্যা করেন। রেডফোর্ড নারীর সঙ্গে থাকা ২৫ বছর বয়সী ডেট্রয়েটের এক ব্যক্তিও একটি হ্যান্ডগান হাতে নিয়ে পাল্টা গুলি চালায়, যার ফলে ডেট্রয়েট নারী ও তার সঙ্গে থাকা ওয়ারেনের ২৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। পুলিশ জানিয়েছে, ডেট্রয়েটের ওই নারী ও ওয়ারেনের বাসিন্দাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে লিভোনিয়া পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। ওই নারীর কাছে একটি বৈধ গোপন অস্ত্রের লাইসেন্স রয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, তারা ঘটনার সময় ব্যবহৃত সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন। তারা আরও বলেন, মনে হচ্ছে শুটিংয়ের সঙ্গে জড়িত কোনো পক্ষই একে অপরকে চেনে না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ