আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
সেপ্টেম্বরে বর্ষ পূর্তি 

জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ১০:০৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ১০:০৯:২২ পূর্বাহ্ন
জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন
লন্ডন, ১৯ জুলাই : সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে প্রবাসে তুলে ধরা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে গঠিত জালালাবাদ এসোসিয়েশন ইউকের ৬ বর্ষ পূর্তি অনুষ্ঠান আগামী সেপ্টেম্বরে সাড়ম্বরে উদযাপন করা হবে। এছাড়া সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে জালালাবাদ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়েছে। ১৭ জুলাই পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আব্দুল অদুদ দীপকের পরিচালনায় অনুষ্ঠিত সভার বক্তারা সাংগঠনিক তৎপরতাকে আরো বেগবান করার এবং প্রবাসী সিলেটবাসীর একটি ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে জালালাবাদ এসোসিয়েশনকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি (জালালাবাদ ), বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) এর সভাপতি এম এ মুনিম ওবিই, সংগঠনের উপদেষ্ঠা বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, উপদেষ্টা ক্রয়ডনের কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ ছোটন, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন এর সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, ওয়েস্টমিনস্টারের কাউন্সিলর রীতা বেগম, ভাইস প্রেসিডেন্ট ফজল উদ্দিন ও মাহবুব রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মেম্বারশীপ সেক্রেটারী আকতার আলী চৌধুরী, নির্বাহী সদস্য সৈয়দ আবুল মনসুর লিলু, নির্বাহী সদস্য শেখ শামীম আহমদ, নির্বাহী সদস্য সৈয়দ সাদেক আহমদ, নির্বাহী সদস্য এ কে এম শামসুজ্জামান বাহার, স্পোর্টস সেক্রেটারী আলাউদ্দিন, বিসিএ নেতা ফয়জুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবুর রহমান ময়না, আব্দুল ওদুদ, রফিক হায়দার, আবুল হোসাইন, গয়াসুর রহমান, ফয়েজ লোদী, আলাউর রহমান অলি, আনোয়ার হোসেইন, আব্দুল বাছির প্রমুখ।

প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির প্রায় সকল সদস্য এবং কার্যনির্বাহী কমিটি সহ বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট, সাংবাদিক সৈয়দ সাদেক আহমদ এবং দ্বিতীয় যুগ্ম সম্পাদকের শূণ্য পদে নির্বাহী কমিটির সদস্য শামীম আহমদের নাম প্রস্তাব করা হলে বিপুল করতালির মাধ্যমে তা অনুমোদন করা হয়। সাংগঠনিক প্রয়োজনে নির্বাহী কমিটিতে যে কোন ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন, নিযুক্তি বা কো—অপ্ট করার ক্ষমতা সংগঠনের সভাপতির নেতৃত্বে সিনিয়র নেতৃবৃন্দকে প্রদানের সিদ্ধান্ত নেয় বিশেষ এই সাধারণ সভা। সভার শেষ পর্বে সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদ এবং দ্বিতীয় যুগ্ম সম্পাদক শামীম আহমদকে ফুল দিয়ে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করেন। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি