আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

অ্যান আরবারের কাছে এম-১৪  ফ্রিওয়েতে চালককে গুলি করে হত্যা 

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ১০:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৩ ১০:১২:১৭ পূর্বাহ্ন
অ্যান আরবারের কাছে এম-১৪  ফ্রিওয়েতে চালককে গুলি করে হত্যা 
অ্যান আরবার, ১৯ জুলাই : মঙ্গলবার বিকেলে ব্যস্ত অ্যান আরবার ফ্রিওয়েতে প্রাণঘাতী গুলির ঘটনায় একজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ব্রাইটন পোস্টের সৈন্যদের বিকেল সাড়ে চারটার দিকে ইয়ারহার্ট রোডের কাছে পশ্চিমমুখী এম-১৪-এ ডাকা হয়। সৈন্যরা ঘটনাস্থলে পৌছে একটি গাড়িতে থাকা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।  ঘটনাস্থলেই ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা তদন্ত চালানোর সময় ইয়ারহার্টের ফ্রিওয়েটি বন্ধ করে দিয়েছিলেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তদন্তকারীরা জানিয়েছেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা পরিষ্কার নয়, তবে তারা পৌঁছানোর আগে একই স্থানে আরেকটি গাড়ি ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানিয়েছে, তারা ওই এলাকা থেকে একটি কালো চার দরজার সেডান গাড়ি পালাতে দেখেছে। তারা আরও জানিয়েছে, গাড়ির চালক একজন পুরুষ, যিনি হুডযুক্ত সোয়েটশার্ট পরেছিলেন। গুলি বা সন্দেহভাজন সম্পর্কে যে কোনও ব্যক্তির কাছে তথ্য থাকলে মিশিগান স্টেট পুলিশের টিপ লাইনের 1 (855) MICH-TIP. এই নম্বরে  কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি