আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

র‍্যাব স্যাংশনকে ভয় পায় না : মহাপরিচালক   

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ১০:৪৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ১০:৪৯:২৭ পূর্বাহ্ন
র‍্যাব স্যাংশনকে ভয় পায় না : মহাপরিচালক   
গোপালগঞ্জ, ২০ জুলাই  (ঢাকা পোস্ট) : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, যতই স্যাংশন আসুক না কেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) কারও রক্তচক্ষুকে ভয় পায় না। র‍্যাব এখন মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে লুকিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তাকে খুঁজে বের করা র‍্যাবের কাছে কোনো বিষয়ই না।
র‍্যাবের মহাপরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী  র‍্যাবকে যে দায়িত্ব দিয়েছেন তার মধ্যে মাদক ও জঙ্গিবাদকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে বিষয়ে কোনো ছাড় নেই। তারপরও মাদকের সঙ্গে আমরা পারছি না। কারণ সকল শ্রেণির মানুষ মাদক গ্রহণ করছে। শুধু তাই নয়, আমি যে বাহিনীতে চাকরি করি সেই বাহিনীর সদস্যরাও মাদকের সঙ্গে জড়িত। যে কয়জনকে আমরা চাকরিচ্যুত করেছি তারা এখন ব্যবসা করে। তবে এভাবে চলবে না, কখনোই না। কারণ বাঙালি বীরের জাতি।
এর আগে দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়ায় পৌঁছে র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন করেন র‍্যাবের মহাপরিচালক। উদ্বোধন শেষে র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন তার নিজ গ্রাম উপজেলার বরাশুর এলাকার র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে যোগ দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ