আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার

মৌলভীবাজারে কুকুরের কামড়ে আহত ২৮

  • আপলোড সময় : ২০-০৭-২০২৩ ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৩ ১০:৫৪:৫৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে কুকুরের কামড়ে আহত ২৮
মৌলভীবাজার, ২০ জুলাই (ঢাকা পোস্ট) : মৌলভীবাজার পৌর শহরে কুকুরের কামড়ে ২৮ জন পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছেন। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 
কুকুরের কামড়ে আহত রাজা মিয়া জানান, রাত দশটার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসেরনগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়। মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, রাতে বেওয়ারিস কুকুরের কামড়ে বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন। আমরা পৌরসভা থেকে সচেতনতা কার্যক্রম পরিচালনা চালিয়ে যাচ্ছি। কুকুর নিধন নিষেধ থাকায় আমরা পৌরসভা থেকে কোনো কার্যক্রম চালাতে পারছি না। 
মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক জানান, কুকুরের কামড়ে আহতদের ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। কুকুর কামড় দিলে অন্তত তিনটি ভ্যাকসিন দিতে হয়। যথাক্রমে প্রথম, তৃতীয় ও সপ্তম দিনে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা

লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা