আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২১-০৭-২০২৩ ০২:৫৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৩ ০২:৫৭:১০ পূর্বাহ্ন
রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ঢাকা, ২১ জুলাই : ঢাকার শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। অলিউল্লাহ রুবেল (৩৬) শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। একইসঙ্গে ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন তিনি।
জানা গেছে, রাজারবাগ থেকে রাতে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক