আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

অবার্ন হিলসে দুটি গাড়ির সংঘর্ষে  মহিলা চালক নিহত, দুই শিশু আহত

  • আপলোড সময় : ২১-০৭-২০২৩ ১০:২১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৩ ১০:২১:০৮ অপরাহ্ন
অবার্ন হিলসে দুটি গাড়ির সংঘর্ষে  মহিলা চালক নিহত, দুই শিশু আহত
অবার্ন হিলস, ২১ জুলাই : আজ শুক্রবার সকালে দুটি গাড়ির সংঘর্ষে ৪৩ বছর বয়সী পন্টিয়াক নারী নিহত এবং তার দুই সন্তান আহত হয়েছেন। সকাল ১১টা ২৭ মিনিটে হারমনের দক্ষিণে লাপির রোডে এ ঘটনা ঘটে। 
অবার্ন হিলস পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ৩৬ বছর বয়সী এক চালক ২০২১ সালের ফোর্ড এফ-১৫০ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তিনি দক্ষিণমুখী ল্যাপির রোডে মোড় নেওয়ার সময় ২০০২ সালের ক্যাডিলাক এস্কালাডে আঘাত করেন। এতে ক্যাডিলকের মহিলা চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। চালক গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়েন। চালকের পাঁচ ও তিন বছর বয়সী দুই মেয়েও ক্যাডিলাক এস্কালাডে ছিল। অবার্ন হিলস পুলিশ এবং দমকল বিভাগ ঘটনাস্থলে পৌছে তাদের সবাইকে রয়্যাল ওকের বিউমন্ট হাসপাতালে নিয়ে যায়। যেখানে ওই নারী চালকেকে মৃত ঘোষণা করা হয়। শুক্রবার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় তার ছোট বাচ্চারা আহত হয়েছে এবং তারা সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ট্রাকটিতে একমাত্র ফোর্ড এফ-১৫০ চালক ছিলেন। তিনি আহত হননি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি তদন্তকারীদের সহযোগিতা করছেন। অ্যালকোহল এবং ড্রাগগুলি দুর্ঘটনার কারণ বলে মনে হয় না। সাউথইস্ট ওকল্যান্ড কাউন্টি ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম ঘটনাটি তদন্ত করছে। যে কেউ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী, তাকে অবার্ন হিলস পুলিশ ডিপার্টমেন্টের (248) 370-9460 এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ