আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্মনির্ভরশীল নারীর হাতে আগামীর স্বনির্ভর বাংলাদেশ : এমপি মিলাদ গাজী

  • আপলোড সময় : ২২-০৭-২০২৩ ১১:১৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৩ ১১:১৪:২৮ পূর্বাহ্ন
আত্মনির্ভরশীল নারীর হাতে আগামীর স্বনির্ভর বাংলাদেশ : এমপি মিলাদ গাজী
বাহুবল, (হবিগঞ্জ) ২২ জুলাই : হবিগঞ্জ ১ আসনের  সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)  এমপি বলেছেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়নের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলছেন। একজন আত্মনির্ভরশীল নারীর হাতে আগামীর স্বনির্ভর বাংলাদেশ। আজ শনিবার দুপুরে  বাহুবল উপজেলা হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাহুবল উপজেলা কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  
মিলাদ গাজী এমপি  আরও বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন প্রকার ভাতা প্রদান করা হচ্ছে, যাদের বাড়ি নেই তাদের বাড়ি করে দেওয়া হচ্ছে। ছেলে মেয়েদের উপবৃত্তির প্রদান করা হচ্ছে।  নারীদের বিভিন্ন ধরণের প্রশিক্ষক প্রদান করে তাদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া হচ্ছে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হক, বাহুবল মডেল থানার অসি (তদন্ত) প্রজিত কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আয়াত আলী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন আখঞ্জী সহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস