আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আটলান্টিক সিটিতে বিএএসজের শিক্ষা বৃত্তি প্রদান 

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৩ ১১:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৩ ১১:৪৯:৫০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের শিক্ষা বৃত্তি প্রদান 
আটলান্টিক সিটি, ২৩ জুলাই : নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের  শিক্ষা বৃত্তি প্রদান করা  হয়েছে। ১১ জুলাই , মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি কর্তৃক আয়োজিত বাংলাদেশ মেলায় তিনজন প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সাউথ জার্সির বিভিন্ন স্কুল থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ  যেসব প্রবাসী শিক্ষার্থী আইভি লীগ কলেজে ভর্তির গৌরব অর্জন করেছে তাদেরকে এই অনুষ্ঠানে শিক্ষা বৃত্তি প্রদান করা  হয়।শিক্ষা বৃত্তি  প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন  সাদিয়া রহমান, নুসাইবা ইসলাম ও তাসমিয়া হক। তাঁরা প্রত্যেকে এক হাজার ডলার সমমূল্যের চেক পেয়েছেন। আটলান্টিক সিটি মেয়র  মার্টি স্মল সিনিয়র কৃতি  শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেকের রেপ্লিকা তুলে দেন।      

বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে আলম, ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান, বাংলাদেশ মেলার আহবায়ক আবু নসর, সদস্য সচিব এম রহমান বাবুল, বিএএসজে   সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও শিক্ষার্থীদের গর্বিত  অভিবাবকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেলার আয়োজক সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি সন্তানদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।’ নাম প্রকাশ না করার শর্তে একজন কৃতি শিক্ষার্থীর বাবা বলেন, ‘বাংলাদেশ মেলায় 
বিএএসজের পক্ষ থেকে আমার মেয়ে শিক্ষা বৃত্তি  পাওয়ায় অভিভাবক হিসেবে আমি খুব গর্বিত। এ ধরনের মহতী অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি, তাঁরা প্রতি বছর এই ধরনের শিক্ষা বৃত্তি  প্রদান  করবে।’  প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য অনুপ্রেরনাদায়ী এই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানটি কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ