আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে সমুদ্রে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ০২:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৩ ০২:৩৫:৩০ অপরাহ্ন
সীতাকুণ্ডে সমুদ্রে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার
সীতাকুণ্ড, ২৪ জুলাই : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে ৩ ঘণ্টা পর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসির) শরীয়াহ্ অনুষদের স্নাতক দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুই শিক্ষার্থী হলেন, কুমিল্লার আলী আহসান মারুফ (২০) ও ভৈরবের মো. এনায়েত উল্লাহ (২০)। মারুফ দাওয়াহ ডিপার্টমেন্টে এবং এনায়েত কুরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থার্ড সেমিস্টারে অধ্যয়নরত। আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে সাগরের ঢেউয়ে ভেসে গিয়েছিলেন তারা। রাত ১০টার পর স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে পুলিশ ও জনপ্রতিনিধিদের খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে কুমিল্লা থেকে কয়েকজন পর্যটক সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা সন্ধ্যা ৬টার দিকে সাগর পাড়ে বেড়ানো শেষে তিনজন সাগরে গোসলে নামেন। তিনজনের মধ্যে দুইজন সাগরে নেমে সেখানে থাকা একটি লোহার সাঁকোর পাটাতন ধরে সাঁতরে সাগরের দিকে যেতে থাকেন। তারা কখনো পাটাতন ধরে আবার কখনো ছেড়ে সাগরের দিকে যাবার সময় একপর্যায়ে ভাটার টানে তারা সাগরের দিকে ভেসে যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস