আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

দক্ষিণ এশীয় নেতৃত্ব পুরস্কার পেলেন রওশনউদদীন  

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ০১:০৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ০১:০৩:৫৩ পূর্বাহ্ন
দক্ষিণ এশীয় নেতৃত্ব পুরস্কার পেলেন রওশনউদদীন  
সাউথ জার্সি, ২৫ জুলাই : নিউ জার্সি রাজ্যের  এগ হারবার শহরে বসবাসরত বাংলাদেশী আমেরিকান রওশনউদদীন “দক্ষিণ এশীয় নেতৃত্ব পুরস্কার” এ ভূষিত হয়েছেন। গত ১৮ জুলাই, মঙ্গগলবার স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কমিউনিটি সেবায়  অবদানের জন্য অন্য কয়েকজনের সাথে তাঁকেও এই পুরস্কার দেওয়া হয়। আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান জেসি কার্টজ কর্তৃক এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিউ জার্সির এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান ক্লারা সুইফট, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মুহাম্মদ ওমর সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 বাংলাদেশের ঢাকার ওয়ারীতে রওশন উদ্দীনের আদি নিবাস। তাঁর পিতা মরহুম হাজী আব্দুস সোবহান এবং মাতা মরহুমা সাকিনা সোবহান। রওশনউদদীন ১৯৮৫ সালে অভিবাসীর মর্যাদায় যুক্তরাষ্ট্রে আসেন। ১৯৯৬ সাল থেকে তিনি কমিউনিটি সেবায়  আত্মনিয়োগ করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান দলের সহসভাপতি, এলায়েন্স  অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) নিউ জার্সি চ্যাপটারের ওমেন কো চেয়ার এর গুরুদায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে কমিউনিটি সেবায় অবদান রেখে চলেছেন। পরোপকারী, সদাবৎসল, প্রাণবন্ত রওশন উদ্দীন দুই পুত্র সন্তানের গর্বিত জননী।
রওশন উদ্দীন “দক্ষিণ এশীয় নেতৃত্ব পুরস্কার” পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ