আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
হিরো আলমকে নি‌য়ে বিবৃতি

ইউরোপ-আমেরিকার ১৩ দূতকে তলব

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৩ ১১:৪১:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৩ ১১:৪১:৫১ পূর্বাহ্ন
ইউরোপ-আমেরিকার ১৩ দূতকে তলব
ঢাকা, ২৫ জুলাই (ঢাকা পোস্ট) : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বিতর্কিত প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া প‌শ্চিমা মিশ‌নের ১৩ দূত‌কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
ঢাকার এক‌টি কূট‌নৈ‌তিক সূত্র জানায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ প‌শ্চিমা মিশ‌নের দূত‌কে কূট‌নৈ‌তিক প‌ত্রের মাধ্যমে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হ‌য়ে‌ছে।  ঢাকা-১৭ আসনে নির্বাচনের দিন শেষ দিকে এসে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করে কয়েকজন। মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালাতে হয়। এ ঘটনার নিন্দা জা‌নি‌য়ে বিবৃতি দেয় ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লো। টুইট করে উদ্বেগ জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গো‌য়েন লুইসও। 
হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ ক‌রেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গো‌য়েন লুইস।
মা‌র্কিন দূতাবাস থে‌কে পাঠা‌নো বিবৃ‌তি‌তে বলা হয়, আমরা গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম-যিনি হিরো আলম নামে পরিচিত-তার ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।
বিবৃ‌তি‌তে স্বাক্ষরকারী দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় টুইট ক‌রে উদ্বেগ প্রকাশ করায় গত ২০ জুলাই বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসকে তলব ক‌রে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
প‌শ্চিমা মিশনগু‌লোর বিবৃতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৯ জুলাই তিনি বলেন, ‘বাংলাদেশ বলেই তারা একটা মগের মুল্লুক পেয়েছে। এটা গ্রহণযোগ্য নয়।’ মন্ত্রী প্রশ্ন রাখেন নিউইয়র্কে যখন-তখন লোক মেরে ফেলা হয়। তারা কি স্টেটমেন্ট দেয় কখনও? জাতিসংঘ কখনও বলেছে আমেরিকাতে লোক মরে যায় কেন? তবে এসবের পর নড়েচড়ে বসে সরকার। হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়েছে। এদিকে এসব নিয়ে আলোচনার মধ্যেই গতকাল রাজধানীর হাতিরঝিল থানায় একটি জিডি করেন হিরো আলম।  সেখানে তিনি অভিযোগ করেন- তাকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হত্যার পর বস্তায় ভরে লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকির কথাও জানান তিনি। এই জিডি হওয়ার পর আজ সিলেট থেকে ওই হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।    

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০