আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

মাধবপুরে ঋণের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা!

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৩ ১০:১১:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৩ ১০:১১:৪৯ পূর্বাহ্ন
মাধবপুরে ঋণের চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা!
মাধবপুর (হবিগঞ্জ) ২৭ জুলাই : মাধবপুরে অমুল‍্য নাথ নামে এক বৃদ্ধের পচন ধরা মরদেহ উদ্ধার  করেছে পুলিশ। উপজেলার গোবিন্দপুর  সরকারী উচ্চ বিদ‍্যালয়ের পাশ থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার  করে। অমূল‍্য নাথ(৬০) উপজেলার ছাতিয়াইন গ্রামের মৃত হরকুমার দেবনাথের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,অমূল‍্য নাথ ব‍্যবসা বানিজ‍্য করতে গিয়ে লাখ লাখ টাকা ঋণগ্রস্থ  হয়ে পড়েন। ধার দেনা পরিশোধ করতে পারছিলেন না, পাওনা ধারের চাপ সইতে না পেরে   তিনি প্রায় ১বছর আগে বাড়ি থেকে পালিয়ে যান। এবং লুকিয়ে থেকে ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন।
নিহতের ছেলে অসিত নাথ  বলেন, তার বাবা ঋণগ্রস্থ ছিল। ঋনের চাপে প্রায় এক বছর আগে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন  হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করতেন। এযন্ত্রনা থেকে মুক্তি পেতে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গোবিন্দপুর সরকারী উচ্চ বিদ‍্যালয়ের পাশে অজ্ঞাত  এক ব‍্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ আই আব্দুল কাদের জানান, পচন ধরা মরদেহের বিভিন্ন  অংশ শিয়াল কুকুর টেনে বিচ্ছিন্ন  করে ফেলেছে।  মরদেহের পাশে একটি বিষের খালি শিশি পাওয়া গেছে। ওসি আব্দুর রাজ্জাক  বলেন, প‍্যন্টের  পকেটে এনআইডি কার্ড পাওয়ায় পরিচয় সনাক্ত  করা হয়। প্রাথমিক  ধারনা কয়েক দিন আগে তিনি এখানে এসে  বিষপানে আত্মহত‍্যা করতে পারেন। তবে ময়না তদন্ত  রিপোর্ট  হাতে পেলে মৃত‍্যুর সঠিক কারণ  জানা যাবে। এঘটনায় একটি অপমৃত‍্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত