আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
মহাসমাবেশ শুরুর আগে ও পরে বৃষ্টি

কাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি বিএনপির

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ১০:৩৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ১০:৪৩:২৯ পূর্বাহ্ন
কাল ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি বিএনপির
ঢাকা, ২৮ জুলাই : আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার ‍গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান করবেন বিএনপি নেতারা। শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকার পতনের এক দফা দাবিতে আজ নয়াপল্টনে মহাসমাবেশ করছে দলটি। এরই অংশ হিসেবে একই দাবিতে অবস্থান কর্মসূচি দিল দলটি। বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে এ মহাসমাবেশ করে বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সমমনা ১২- দলীয় জোট।
এদিকে আজ মহাসমাবেশ শুরুর ৪ ঘণ্টা আগে সকাল ১০টার দিকেই বিএনপির নেতা-কর্মীতে ভরে যায় সমাবেশস্থল। বেলা দেড়টার দিকে পল্টন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। এ সময় মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির অনেক নেতা-কর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নিতে থাকেন। এ সময় নেতা-কর্মীদের চাঙা রাখতে মূল মঞ্চ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। বেলা দুইটার কিছু আগে বৃষ্টি থেমে যায়। দুপুর ২টা ১০ মিনিটের দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। এর কিছুক্ষণ পর আবার  নামে বৃষ্টি। এর মধ্যেই বক্তব্য ও কর্মসূচী চালিয়ে যান কেন্দ্রীয় নেতারা। তুমুল বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে থেকে নেতাদের বক্তব্য শোনেন তারা। এক বছর ধরে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় গণসমাবেশ, পদযাত্রা, তারুণ্যের সমাবেশসহ নানা কর্মসূচির পর ঢাকায় মহাসমাবেশ করল বিএনপি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ