আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

যেসব স্থানে অবস্থান নেবে বিএনপি ও শরিকরা

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৩ ০১:৫৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৩ ০১:৫৭:৫২ অপরাহ্ন
যেসব স্থানে অবস্থান নেবে বিএনপি  ও শরিকরা
ঢাকা, ২৮ জুলাই : কাল শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি ডেকেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত ৩৬টি দল। রাতের সংবাদ সম্মেলনে শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশ পথে বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি সফল করার জন্য ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে আহ্বান জানান রুহুল কবির রিজভী। এর আগে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিগুলো হবে- ঢাকা উত্তর বিএনপির ব্যানারে উত্তরা বিএনএস সেন্টারের উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে এবং গাবতলীর এস এ খালেক বাস স্টেশনের সামনে। ঢাকা দক্ষিণ বিএনপির ব্যানারে হবে নয়াবাজার বিএনপির অফিসের সামনে এবং যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম রোডের দনিয়া কলেজ সংলগ্ন জায়গায়।
তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ অবস্থান নেবে উত্তর আজমপুর ওভার ব্রিজ সংলগ্ন ও চট্টগ্রাম রোডের শনির আখড়া ওভার ব্রিজ সংলগ্ন জায়গায়। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, মিরপুর মাজার রোডে অবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।
এছাড়া, গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে অবস্থান নেবে। জাতীয়তাবাদী সমমনা জোট চট্টগ্রাম রোডের সাইনবোর্ড এলাকায় অবস্থান নেবে। ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, তাদের ১২ দলীয় জোটের উদ্যোগে চিটাগাং রোডের দনিয়া কলেজ সংলগ্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করা হবে। এলডিপির পক্ষে থেকে জানানো হয়, উত্তরা আজমপুর বাস স্টেশন সংলগ্ন, গাবতলী টেকনিক্যাল মোড় ও যাত্রাবাড়ীর মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তারা। এনডিএম যুগ্ম-মহাসচিব মোমিনুল আমিন উল্লেখ করেন, শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর প্রবেশমুখ সাইনবোর্ডের প্রধান সড়কে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করা হবে। এসব অবস্থান কর্মসূচি থেকে নতুন করে সরকারের পদত্যাগের দাবিতে আগামীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক