আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

আ.লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে উত্তরা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ০৩:১২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ০৩:১২:০৬ পূর্বাহ্ন
আ.লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে উত্তরা
ঢাকা, ২৯ জুলাই (ঢাকা পোস্ট) " আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন, বিএনপি এবং পুলিশের ত্রিমুখী অবস্থানে থমথমে পরিবেশ বিরাজ করছে উত্তরা। আজমপুর থেকে হাউজ বিল্ডিং মোড় পর্যন্ত পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে এই সড়কে যান চলাচল। শুধু আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর মুখে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিএনএস সেন্টারের সামনে দাঁড়িয়ে দেখা যায়, সবকিছুই যেন স্বাভাবিক আছে। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী যান চলাচল তখন স্বাভাবিক ছিল। হঠাৎ ১১টা ২০ মিনিটের দিকে বিএনএস সেন্টারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। 
অন্যদিকে সেন্টারের পূর্ব পাশে রাস্তায় অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তখন বিএনএস সেন্টারের সামনে চলে আসে। এতে করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে শুরু করে একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে পরিস্থিতির সামাল দিতে পুলিশ তিনটি টিয়ারশেল গ্যাস ছোড়ে। এতে করে ওই মুহূর্তে বিএনএস সেন্টারের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা।
পরে ছত্রভঙ্গ হওয়ার পর যখন বিএনএস সেন্টারের সামনে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিল তখন হাউজ বিল্ডিংয়ের দিক থেকে বিএনপি নেতাকর্মীরা আবারও মিছিল নিয়ে আসতে শুরু করেন। 
অন্যদিকে আজমপুর মোড় থেকে একটি মিছিল নিয়ে বিএনএস সেন্টারের দিকে আসতে থাকেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা। পরে নিরুপায় অবস্থায় ঢাকা পুলিশ সদস্যদের ক্রস করে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া দেয় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত আজমপুর থেকে বিএনএস সেন্টার হয়ে হাউজ বিল্ডিং পর্যন্ত পুরো রাস্তায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”