আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

কাল সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৩ ১০:০৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৩ ১০:০৩:২০ পূর্বাহ্ন
কাল সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ
ঢাকা, ২৯ জুলাই : বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওসহ নাশকতা করছে জানিয়ে আগামীকাল রবিবার (২৯ জুলাই) ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ মিছিল, সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, এক দফার নামে বিএনপি এটাই করতে চেয়েছিলো। তারা শুক্রবারই জ্বালাও-পোড়াও শুরু করতে চেয়েছিলো। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ তারুণ্যের সমাবেশের ভয়ে করতে পারেনি। কাদের বলেন, তারেক রহমান প্রতিনিয়ত আদালত অবমাননা করছে। তিনি অশ্রাব্য ভাষায় সুপ্রিম কোর্টকে গালাগাল করে যাচ্ছেন। তিনি বলেন, তারেক রহমান লাশ ছাড়া কথা বলেন না। সমাবেশে তিনি একটা লাশের বিপরীতে ১০টা লাশ ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। 
কাদেরের প্রশ্ন, তারেক রহমান কি আইনের ঊর্ধ্বে। তার কথার প্রতিধ্বনি বিএনপির করে, তারা কি আইনের ঊর্ধ্বে? তিনি বলেন, বিএনপি আবার আগুন সন্ত্রাস শুরু করে দিয়েছে। ২০১৩, ২০১৪, ২০১৫ পুনরাবৃত্তি শুরু করে দিয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগ কর্মীরা চুপ করে বসে থাকতে পারে না। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান বাধা বিএনপি। সেটা আজকের বিএনপির সহিংস ঘটনায় সেটা প্রমাণিত হয়েছে। তাই নির্বাচন পর্যন্ত সতর্ক অবস্থায় থাকবে আওয়ামী লীগ। শনিবার সকাল ১০টার পরে বঙ্গবন্ধু এভিনিউ আসেন ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে দলের অন্য নেতাকর্মীরাও ছিলেন। সেখান থেকে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন।
এদিন ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচিতে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা বেশ কিছু বাসে আগুন দিয়েছেন। এঘটনায় বিএনপির ৯০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহে ঘাটতি, মাধবপুরে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি