আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

আজ মিশিগানে দর্শক মাতাবেন জেমস

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৩ ০২:০৪:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৩ ০২:০৪:২৫ পূর্বাহ্ন
আজ মিশিগানে দর্শক মাতাবেন জেমস
ডেট্রয়েট, ৩০ জুলাই : নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস আজ রোববার গানে গানে মিশিগান মাতাবেন। বিকাল ৫টায় ডেট্রয়েট বাংলা টাউনের জেইন পার্কে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালে নগরবাউলের সুরের সাম্পানে ভাসবে দর্শক-শ্রোতারা। উদ্দাম গায়কীতে হৃদয়ছোঁয়া গান উপহার দেবেন  তিনি।
সুরের জাদুতে প্রায় চার দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন তিনি। তার গান মানেই তারুণ্যের উন্মাদনা। সেই সঙ্গে তার গায়কীর অসাধারণ ভরাট কণ্ঠে আছে ভালোবাসার পরশ। ক্যারিয়ার জীবনে অসংখ্য গান দর্শকদের উপহার দিয়েছেন। দেশে বিদেশে তার গান সমান জনপ্রিয়। এবার তিনি গানের জাদু ছড়াতে এসেছেন মিশিগানে।

এদিকে মেলার দ্বিতীয় দিনে গতকাল শনিবার দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ। প্রতিটি স্টলের সামনে ভিড় ছিল। বিশেষ করে খাবারের দোকান গুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিভিন্ন বয়সী নারীরা মেলা ঘুরে করেন কেনাকাটা। বিশেষ করে তারা অলংকার সামগ্রী দামাদামি করছেন ও কিনেছেন বেশি। মেলায় প্রাঙ্গণ ঘুরে দেখা যায় কেউ কেউ প্রিয়জনকে নিয়ে এসেছেন মেলায়। আবার অনেকেই পরিবারের সবাইকে নিয়ে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছেন। মেলায় স্থানীয় ও অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন। দর্শকরা শ্রোতারা দাঁড়িয়ে কিংবা বসে শুনেছেন তাদের গান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ