আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

মিশিগানে জেমসের গান শুনতে মানুষের ঢল

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ০২:৩২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৩ ০২:৪০:২০ পূর্বাহ্ন
মিশিগানে জেমসের গান শুনতে মানুষের ঢল
ডেট্রয়েট, ৩১ জুলাই : মিশিগানে গানে গানে দর্শক মাতিয়েছেন নগর বাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস। নগরবাউল জেমস মঞ্চে উঠতেই দর্শক গ্যালারি ‘লাভ ইউ গুরু’ আর ‘জয় গুরু’ ধ্বনিতে মুখর হয়ে উঠে।  গতকাল রোববার রাতে ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল উপলক্ষে ডেট্রয়েট বাংলা টাউনের জেইন পার্কে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে 'দিওয়ানা দিওয়ানা, তোমার প্রেমের দিওয়ানা' গানটি দিয়ে পরিবেশনা শুরু করেন জেমস। এরপর একে একে গাইলেন অনেক গুলো গান। জেমসের যাদু মাখা গানের সুরে সুরে নেচে গেয়ে মাতাল হয়ে উঠে তরুণ তরুণীরা।

অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই জনপ্রিয় গায়ক জেমসের গান শুনতে শ্রোতাদের ঢল নামে মাঠে। জেমসের গান শোনার জন্য নিউইয়র্ক ছাড়াও অন্যান্য রাজ্য থেকে প্রবাসীরা ছুটে আসেন। মিশিগানের এর আগে কোনো গানের অনুষ্ঠানে এত দর্শক শ্রোতার সমাগম হয়নি বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। এর আগে জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভিনের গানে মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা। মেলায় পৃথা দেব সহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
গেলকাল ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে আসেন মেলায়। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরাও দলবেঁধে মেলায় আসেন। নানা বয়সী আর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সারাদিনই পুরো মেলা প্রাঙ্গণ ছি মুখর। প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের ভিড়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি