আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

বিএনপির গুগলিতে আওয়ামী লীগ ক্লিনবোল্ড: ফখরুল

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ১২:২৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৩ ১২:২৪:৩৯ অপরাহ্ন
বিএনপির গুগলিতে আওয়ামী লীগ ক্লিনবোল্ড: ফখরুল
ঢাকা, ৩১ জুলাই : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ ও ২৯ জুলাই বিএনপির গুগলিতে আওয়ামী লীগ ক্লিনবোল্ড আউট হয়ে গেছে। সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা অবরোধও করিনি, হরতালও দেইনি। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু তারা (আওয়ামী লীগ) পুলিশ নিয়ে যুদ্ধের সাজে এসে নিরস্ত্র বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। ফখরুল বলেন, সিনেমার চিত্রনাট্য করে ব্ল্যাকমেইল করেছে। আমান, গয়েশ্বর ছোট হয়নি। ছোট হয়েছ তোমরা। খাবার খাইয়ে আবার ভিডিও করে, কতবড় নাটক!
তিনি বলেন, আমরা নির্বাচন চাই, তবে আমরা এই হাসিনা সরকারের অধীনে নির্বাচন চাই না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর হবে না। জনগণকে বোকা বানিয়ে বার বার ক্ষমতায় যাবা, তা আর হতে দেবে না দেশের জনগণ। বিএনপি মহাসচিব বলেন, আমাদের শরীক দলগুলোর সঙ্গে বৈঠক করে শিগগিরই আমরা একদফা আন্দোলনের ঘোষণা দেবো। সোজা কথায় কথা না শুনলে কথা হবে রাজপথে। স্ত্রী-সন্তানদের রুমে আটকে রেখে রোববার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে তল্লাসি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, গ্রেফতার বন্ধ করুন, হামলা বন্ধ করুন। এর পরিণতি ভয়াবহ হবে।
ফখরুল বলেন, কয়েকটা লোককে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসেছে। টাকা দিয়ে ভাড়া করা লোক আবার বলে এদেশে তত্ত্বাবধায়ক সরকার চলে না। তুমি কে ভাই? তোমাকে কে চেনে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০