আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

বিদায়বেলায় ইউএনওকে জড়িয়ে ধরে কাঁদলেন দিনমজুর 

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৩ ১২:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৩ ১২:৩৮:১৪ অপরাহ্ন
বিদায়বেলায় ইউএনওকে জড়িয়ে ধরে কাঁদলেন দিনমজুর 
কুড়িগ্রাম, ৩১ জুলাই (ঢাকা পোস্ট) : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসের বিদায়বেলায় তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন ইসমাইল হোসেন (৬৩) নামে এক দিনমজুর। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও ছলছল চোখে তাকিয়ে থাকতে দেখা যায়। সোমবার (৩১ জুলাই) এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ইউএনওকে বুকে জড়িয়ে কান্না করা বৃদ্ধের বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের খামারটারী চন্দ্রখানা গ্রামে। পেশায় তিনি একজন দিনমজুর বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউএনও সুমন দাস ২০২১ সালের ২৫ এপ্রিল ফুলবাড়ী উপজেলায় যোগদান করেন। দীর্ঘ দুই বছর তিন মাস উপজেলায় তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হন। তিনি কুড়িগ্রাম জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত। উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতেন ইউএনও সুমন দাস। সোমবার তার শেষ কর্মদিবস ছিল। তার পরবর্তী কর্মস্থল পরিকল্পনা মন্ত্রণালয়। তার বিদায়বেলায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন অফিস, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার উপস্থিত ছিল।
দিনমজুর ইসমাইল হোসেন বলেন, স্যার খুব ভালো মানুষ। স্যার সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা আমাকে দিয়েছে। অনেক সাহায্যও করেছে আমার পরিবারকে। আমি যখন তখন স্যারের রুমে যেতাম। স্যার এখান থেকে চলে যাবে শুনে আসছি। স্যারকে দেখে চোখে পানি ধরে রাখতে পারি নাই। আমি স্যারকে আমার বুকে জড়িয়ে ধরেছি, কেঁদেছি। স্যারও আমাকে ধরেছে। আল্লাহ পাক যেন স্যারকে সব সময় ভালো রাখেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাস বলেন, আমি এই উপজেলায় দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষকে নিয়ে কাজ করেছি। এই উপজেলার জন্য সব সময় শুভ কামনা থাকবে। ফুলবাড়ীর মানুষ যেন আরও বেশি বেশি সরকারি সেবা পায় এই প্রত্যাশা করি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক